Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

ঝিনাইদহে ৩টিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ঝিনাইদহে চারটি আসনে তিনটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে বলে বেসরকারি ফলাফলে দেখা গেছে।

রোববার (৭ জানুয়ারি) শান্তিপূর্ণ পরিবেশ ভোট গ্রহণ সম্পন্ন হয়। সকালের দিকে বিভিন্ন ভোট কেন্দ্রে ফাঁকা চিত্র পরিলক্ষিত হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে মানুষ এসে জমায়েত হয়। বিকাল চারটার পর থেকে জেলা রিটার্নিং অফিসারের দপ্তরে ফলাফল আসতে থাকে।

বেসরকারি ফলাফলে দেখা যায় ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই এমপি ৯৫ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল ট্রাক প্রতিক নিয়ে ৭৯ হাজার ৭২৮ ভোট পেয়েছেন। ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল এক লাখ ৩৭ হাজার ৫৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি পেয়েছেন এক লাখ ১৫ হাজার ১৫২ ভোট।

ঝিনাইদহ-৩ আসনে নৌকার প্রার্থী সালাহউদ্দীন মিয়াজী ৮৩ হাজার ১৫ ভোট পেয়ে নৌকার নতুন মাঝি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি বর্তমান সংসদ সদস্য মোঃ শফিকুল আজম খান চঞ্চল ট্রাক প্রতিক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট। ঝিনাইদহ-৪ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ৯৬ হাজার ৫০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের সাবেক এমপি আব্দুল মান্নানের ভাই আব্দুর রশিদ খোকন ট্রাক প্রতিক নিয়ে ৫৭ হাজার ১০০ ভোট পান বলে বেসরকারি ফলাফলে দেখা গেছে। প্রার্থীদের এজেন্ট সূত্রে এই বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়।

বার্তাবাজার/এমআই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।