Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

পিরোজপুরের ৩টি আসন; ১টিতে নৌকা, ২টিতে স্বতন্ত্র

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ।

পিরোজপুর-১ (সদর-ইন্দুরকানী-নাজিরপুর) আসনে ফলাফল

আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী শ. ম. রেজাউল করিম ৮৫ হাজার ৪১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ.কে.এম.এ. আউয়াল ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট।

পিরোজপুর-২ (ভান্ডারিয়া- কাউখালী-স্বরূপকাঠী) আসনে ফলাফল

স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ ঈগল প্রতীক নিয়ে ৯৯ হাজার ৭২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৭০ হাজার ৩৩৩ ভোট।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ফলাফল

স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি প্রতিক নিয়ে মোঃ শামিম শাহ নেওয়াজ ৬২ হাজার ১৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ রুস্তম আলী ফরাজী ঈগল প্রতিক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৬২১ ভোট।

বার্তাবাজার/এম আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।