Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ফারুকী, জানালেন তিশা

গতকাল সোমবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে অবজারভেশনে রয়েছেন তিনি।

নির্মাতার অসুস্থতার কারণ ও বর্তমান অবস্থা

নির্মাতার অসুস্থতার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এবার ফারুকীর বর্তমান পরিস্থিতির কথা জানালেন তিশা।

চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরীক্ষার ফলাফল

জানা গেছে, ফারুকীকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। পাশাপাশি সিটি অ্যানজিওগ্রাম করা হয়েছে এই নির্মাতার।

এদিকে ফারুকীর অসুস্থতার খবরে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন বিনোদন অঙ্গনে তাদের শুভাকাঙ্ক্ষী, সহযাত্রী এবং দেশ–বিদেশে ছড়িয়ে থাকা তাদের ভক্তরা। সবাই দ্রুত সুস্থতা কামনা করছেন নির্মাতার।

তিশা’র দেওয়া তথ্য

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দেশের এক গণমাধ্যমে তিশা বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন করতে হবে না। তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। পাশাপাশি ৭২ ঘণ্টা পর পর্যবেক্ষণে রাখতে হবে ফারুকীকে। এরপর ব্রেইনের একটা সিটি স্ক্যান করা হবে।

এর আগে সোমবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফারুকীর অসুস্থতার বিষয়টি জানিয়ে একটি পোস্ট দেন তিশা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল সিটি অ্যানজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

ফারুকী ও তিশার ব্যক্তিগত জীবন

প্রসঙ্গত, নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে।

বার্তা বাজার/জে আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।