Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

সিরাজগঞ্জে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে দোকানের কর্মচারীকে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর মহল্লার ২ নম্বর গলির সাইফুল ইসলামের ছেলে ইসমাইল শেখ, ফরহাদ শেখের ছেলে রবিন, ফরিদের ছেলে নাহিদ ও একই মহল্লার আলম শেখের ছেলে আব্দুল মমিন।

জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম বিষয়টি করে বলেন, এই মামলায় অন্য আসামি উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের জুড়ান প্রামাণিকের ছেলে রিপনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন সকাল ১০টার দিকে উল্লাপাড়ার বিভিন্ন দোকানে অর্ডারের মালামাল সরবরাহ ও বাকি টাকা সংগ্রহ করতে সিরাজগঞ্জ শহর হতে আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামীম উল্লাপাড়ায় যান। রাত পৌনে ১০টার দিকে আলাউদ্দিন স্টোরের মালিকের ছেলে রুহুল আমিনের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর শামীম কারো সঙ্গে আর যোগাযোগ করেনি। পরে আলাউদ্দিন স্টোর ও শামীমের পরিবারের লোকজন খোঁজা খুঁজি শুরু করেন। পরদিন রাত ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়া গ্রামের একটি ফাঁকা মাঠের মধ্যে শামীমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

বার্তাবাজার/এসএইচ

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।