Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

নড়াইলে সৎমার হাতে চার বছরের শিশু খুন

নড়াইলে রাশেদুল নামে (৪) বছরের এক শিশু সৎমার হাতে খুন হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহিমের সাথে বনিবনা না হওয়া দুধের শিশুসন্তান রাশেদুলকে ফেলে তার মা ফারিয়া আড়াই বছর আগে চলে গিয়ে অন্য জায়গায় বিয়ে করে ঘর বাঁধে। রাশেদুলকে ফেলে তার মা চলে গেলে শিশু রাশেদুল তার দাদা দাদীর আশ্রয়ে পালিত হতে থাকে।

পরে রহিমাকে ২য় স্ত্রী হিসেবে গ্রহণ করে আব্দুর রহিম। রহিমের সংসারে আসার পর থেকেই সে রাশেদুলকে কুনজরে দেখতো ও হিংসা করতো। এক পর্যায়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রাশেদুল নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে এক পর্যায়ে এদিন গভীর রাতে বাড়ির পাশের ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এরপরই সবার সন্দেহ রাশেদুলের সৎমা রহিমার উপর। তাকে জিজ্ঞাসাবাদের রাশেদুলকে হত্যার কথা প্রথমে অস্বীকার করলেও এক পর্যায়ে প্রতিহিংসার বসে তার জা (ভাসুরের বউ) রুমার সহযোগিতায় রাশেদুলকে শ্বাসরোধে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়। তার স্বীকারোক্তিতে পরে তাকে ও তার জা রুমাকে আটক করে পুলিশ।

রাশেদুলের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তার স্বজনরা ও এলাকাবাসী।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রাশেদুলকে হত্যার কথা স্বীকার করেছে, তার সৎমা রহিমা ও তার জা রুমাকে আটক করা হয়েছে।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।