Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

যতই ষড়যন্ত্র করুক, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করেই ছাড়বো: ব্যারিস্টার অমি

যতই ষড়যন্ত্র করুক, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করেই ছাড়বো। ১৬ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। স্বৈরাচার হাসিনা দেশের জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিলেন। এখন সময় এসেছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার—

আজ (২২ মে) বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা যুবদল আয়োজিত “তরুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা” সমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ৫ আগস্টের পর থেকে প্রাণভরে নিশ্বাস নিতে পারছে। আমরা এখন স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারছি। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই। সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেখানে বাধা, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম ব্যাপারী। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এর সভাপতিত্বে এবং ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী মো. দেলোয়ার হোসেন মাসুমের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোকাররম হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা যুবদল।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, এবং কলাতিয়া ইউনিয়ন যুবদল, বাস্তা ইউনিয়ন যুবদল, আমিনবাজার ইউনিয়ন যুবদল, শাক্তা ইউনিয়ন যুবদল।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।