ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম বলেছেন, ‘বিএনপি ও আওয়ামী লীগ একটি গাছের দুটি ফল। আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, এখন বিএনপি চাঁদাবাজি করছে। তাদের কাছে দেশ নিরাপদ নয়।’
আজ রোববার বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা শাখার সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে জনসভায় শায়েখে চরমোনাই বলেন, ‘বিএনপি-বিএনপি প্রতিদিন মারামারি হচ্ছে। বিএনপির কাছে নিজের নেতা-কর্মীও নিরাপদ নন। তাহলে কীভাবে নাগরিকেরা নিরাপত্তা পাবেন? দেশ তাদের কাছে তাহলে কতটুকু নিরাপদ?’
তিনি আরও বলেন, ‘যারা নিজেরা নির্বাচনের তারিখ ঘোষণা দেন, তাদের কাছে আইন নিরাপদ নয়। যারা জোর করে পক্ষে রায় নিয়ে মেয়রের চেয়ারে বসেন, তাদের কাছে মানুষের সম্মান বলে কিছু থাকবে না। বিচারপতি সিনহাকে যেভাবে আওয়ামী লীগ হুমকি দিয়েছে, আজ বিএনপিও বিচারপতিকে একইভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তাহলে বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি?’




