Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

পিই৫০ পর্যন্ত মার্জিন পাবে ‘এ’ ক্যাটাগরির শেয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির মূল্য আয় অনুপাত (পিই) ৫০ পর্যন্ত হলেও বিনিয়োগকারীরা মার্জিন ঋণ পাবেন। তবে শর্ত হচ্ছে কোম্পানির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা কিংবা তার বেশি হতে হবে। পাশাপাশি সর্বশেষ তিন বছর ‘এ’ ক্যাটাগরিতে থাকতে হবে।

মার্জিন ঋণের নতুন শর্ত

বর্তমানে নিয়ম হচ্ছে- ৪০ পিইর বেশি থাকা কোনো কোম্পানিকে মার্জিন ঋণ দেওয়া হয় না।

বিএসইসি কর্তৃক জারি করা নির্দেশনা

মঙ্গলবার (১৮ এপ্রিল) এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত জারি করা নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

নির্দেশনায় বলা হয়, বিএসইসির ডিরেক্টিভ নং- BSEC/CMRRCD/২০০৯-১৯৩/৫৭- যেখানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এখন থেকে ‘কমিশন’ হিসাবে উল্লেখ করা হয়েছে) এটি উপযুক্ত বলে মনে করে যে, বিনিয়োগকারীদের স্বার্থে এবং সিকিউরিটিজ বাজারের উন্নয়নের জন্য, কিছু নির্দেশনা স্টক এক্সচেঞ্জে জারি করা হবে।

তাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ (অর্ডিন্যান্স নং XVII অব ১৯৬৯) এর ধারা ২০এ দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগে, কমিশন এতদ্বারা ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিকে এ বিষয়ে নির্দেশনা দেয়।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।