Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

কয়লা সংকটে এবার বন্ধ হলো এসএস পাওয়ার প্ল্যান্ট

কয়লা সংকটসহ নানা কারণে চট্টগ্রামের বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে বিদ্যুৎকেন্দ্রটি থেকে উৎপাদন বন্ধ হয়। তবে কবে নাগাদ ফের উৎপাদন চালু হবে তা জানাতে পারেননি এসএস পাওয়ারের কর্মকর্তারা।

পিডিবি চট্টগ্রাম বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধের তথ্য জানিয়েছেন।

মো. রেজাউল করিম বলেন, আপাতত বিদ্যুতের ঘাটতি খুব হবে না। গরম কমে গেছে। ১৩ জুনের পর যেকোনো দিন এই বিদ্যুৎকেন্দ্র ফের উৎপাদনে ফিরতে পারে।

এর আগে ডলার-সংকটে কয়লা না থাকায় গত ৫ জুন পুরোপুরি উৎপাদন বন্ধ হয়ে যায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের।

প্রতিদিন বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। এই বিদ্যুৎকেন্দ্রে ৬৬০ মেগাওয়াট করে দুটি ইউনিট আছে। এর প্রথমটিতে পরীক্ষামূলকভাবে সর্বোচ্চ ২০০ মেগাওয়াট করে দিনে সরবরাহ করত কর্তৃপক্ষ।

বঙ্গোপসাগরের কূলঘেঁষে বাঁশখালীর গন্ডামারা এলাকায় স্থাপিত বিদ্যুৎকেন্দ্রটি এস আলম গ্রুপ ও চীনের সেপকো থ্রির যৌথ মালিকানাধীন।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।