Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, ২৩ দিনে এলো ১৯৪০৩ কোটি টাকা

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি জুনের ২৩ দিনে দেশে এসেছে ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯ হাজার ৪০৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

রেমিট্যান্সের পরিমাণ

চলতি জুনের ২৩ দিনে দেশে মোট ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়ন ডলার ঘরে পৌঁছবে।

রেমিট্যান্সের উৎস

এখন পর্যস্ত রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ২৭ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৫৭ লাখ ৪০ হাজার ডলার এসেছে। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকের মাধ্যমে ৫০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।

কোন ব্যাংকগুলোতে রেমিট্যান্স আসেনি

তবে আলাচ্য সময়ে ৮টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। সেই তালিকায় রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বিশেষায়ীত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, কমিউনিটি ব্যাংক লিমিটেড এবং সিটিজেনস ব্যাংক পিএলসি।

আগের মাসের তুলনায় রেমিট্যান্স

এছাড়া বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। এর আগে মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসাবে এখন পর্যন্ত গত মাসের চেয়ে জুনে রেমিট্যান্সের প্রবাহ বেশ ভালো।

কারণ

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কুরবানির ঈদ ঘিরে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনদের কাছে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। মাসে বাকি সময়ে সেটা আরও বেশি আসবে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা বাজার/জে আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।