Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

ইসলামী ব্যাংকের মালিকানা থেকে সরলো তিন প্রতিষ্ঠান

ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করে দিয়েছেন তিন করপোরেট পরিচালক। প্রতিষ্ঠানগুলো হলো- আরমাডা স্পিনিং মিলস লিমিটেড, ইউনিগ্লোব বিজনেস রিসোর্সেস লিমিটেড এবং কিংসওয়ে এন্ডেভরস লিমিটেড। এ তিন প্রতিষ্ঠান ব্যাংটির পর্ষদের মনোনীত পরিচালকদেরও প্রত্যাহার করে নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ

এর আগে রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তার কাছে থাকা ব্যাংকটির পুরো ৩ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৯৫৬টি শেয়ার বিক্রি করে দেয়। পরে গত ৩১ মে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আইসিবি পরিচালক প্রত্যাহারের বিষয়টি অনুমোদন পায়।

আইসিবি-র শেয়ার বিক্রি

ব্যাংকটির জুন মাসের শেয়ার ধারণ প্রতিবেদন বলছে, ইসলামী ব্যাংকের পর্ষদের সম্মিলিত শেয়ার ধারণ ৫৫.০৬ শতাংশ থেকে কমে ৪১.৯০ শতাংশে নেমে এসেছে।

শেয়ার ধারণের পরিবর্তন

জুন মাসে জেএমসি বিল্ডার্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছে। জেএমসি বিল্ডার্স ২ দশমিক শূন্য এক শতাংশ শেয়ার কিনেছে। এ কোম্পানিটির মনোনীত হয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান সায়ফুল আলম মাসুদের ছেলে আহসানুল আলম ব্যাংকটির পরিচালক নিয়োগ পান। তিনিই এখন বেসরকারি খাতের সবচেয়ে বড় এ ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

নতুন পরিচালক

বার্তাবাজার/এম আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।