Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

ইসলামী ব্যাংকসহ শরিয়াভিত্তিক ৫ ব্যাংককে জরিমানা

বাংলাদেশ ব্যাংক শরিয়াহভিত্তিক ৫ ব্যাংককে জরিমানা করেছে। নগদ ও তারল্যের ন্যূনতম সীমা ধরে রাখতে না পারায় ব্যাংকগুলোকে এই জরিমানা করা হয়েছে। জরিমানার অঙ্ক গিয়ে ঠেকেছে ২৮১ দশমিক ৩ কোটি টাকায়। চলতি বছরের প্রথমার্ধের বিবেচনায় ব্যাংকগুলো এ জরিমানা পরিশোধ করবে।

ইসলামী ব্যাংক এবং অন্যান্য ব্যাংকসমূহ

এই তালিকায় বাদ যায়নি বেসরকারি খাতের সর্ববৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক। এই ব্যাংককে সর্বোচ্চ ১৬২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে করা হয়েছে ৬১ দশমিক ৩ কোটি টাকা। এর পরই সোশ্যাল ইসলামী ব্যাংক জরিমানা গুনেছে ৩০ কোটি টাকা। আর ইউনিয়ন ব্যাংককে ২০ কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংককে ৮ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

জরিমানার কারণ

ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) ও সংবিধিবদ্ধ তারল্য অনুপাত (এসএলআর) ঘাটতিতে থাকা ব্যাংকগুলোকে নিয়ম অনুযায়ী এ জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সারোয়ার হোসেন।

নিয়মাবলী

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুসারে, ইসলামী ব্যাংকগুলোর জন্য ন্যূনতম সিআরআর নগদের ৪ শতাংশ এবং এসএলআর আমানতের ৫ দশমিক ৫ শতাংশ দরকার। সিআরআর ও এসএলআর রাখতে ব্যর্থ হলে প্রতিদিন ঘাটতির ওপর যথাক্রমে ৯ শতাংশ এবং ৮ দশমিক ৫ শতাংশ জরিমানা করা হয়।

বার্তা বাজার/জে আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।