Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

দেশে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ফেব্রুয়ারিতে

গত বছরের একই সময়ের তুলনায় ৩৯ শতাংশ রেমিট্যান্স বেশি এসেছে ফেব্রুয়ারিতে।

গত ফেব্রুয়ারি মাসে দেশে ২ দশমিক ১৬ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় ৩৯ শতাংশ রেমিট্যান্স বেশি এসেছে ফেব্রুয়ারিতে। গত বছরের জুলাইয়ের পর থেকে গত আট মাসে এক মাসে আসা এটাই সর্বোচ্চ রেমিট্যান্স।

গত বছরের জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার। ২০২৩ সালে বিদেশে গেছেন রেকর্ড ১৩ লাখ ৫ হাজার কর্মী। তার আগের বছর ১১ লাখ ২৫ হাজার কর্মী বিদেশে যান।

প্রবাসী কর্মীর সংখ্যা বৃদ্ধি এবং এ বছর লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হওয়ায় রেমিট্যান্স প্রবাহ আগে বছরের একই সময়ের তুলনায় বেশি হয়েছে বলে মনে করা হচ্ছে।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।