Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

এবার পেঁয়াজের ঝাঁঝ শতক ছাড়িয়ে

আবারও পেঁয়াজের কেজি ১০০ টাকা ছাড়িয়েছে।

রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে দেশি পেঁয়াজ ১০০-১১০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে।

বিক্রেতাদের মতে, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।

পাশাপাশি ভারত থেকে কম আমদানি হওয়ার কারণে পেঁয়াজের দাম বাড়ছে।

পেঁয়াজের দাম বৃদ্ধি: অন্যান্য নিত্যপণ্যের দামও বাড়ছে

দেশে এমন সময়ে পেঁয়াজের দাম শতক ছাড়াল, যখন বাজারে অন্যান্য নিত্যপণ্যের দামও বাড়তি।

যেমন বাজারে কাঁচা মরিচের কেজি এখন আড়াই শ টাকার ওপরে।

আর ব্রয়লার মুরগির ডিম প্রতি ডজন ১৫০-১৬০ টাকা।

এছাড়াও গত কয়েক দিনের বৃষ্টির মধ্যে দাম বেড়েছে বেশ কিছু সবজিরও।

মূল্যস্ফীতি

মূলত নিত্যপণ্যের বাড়তি দামের কারণে ১৪ মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে।

বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি বেশি ভোগাচ্ছে মানুষকে।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।