Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

পদত্যাগ করলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেছেন।

রোববার (১৮ আগস্ট) দিনগত রাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বরাবর ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি।

এ ছাড়া পদত্যাগপত্রের অনুলিপি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ জি এম সাত্ত্বিক আহমেদ শাহ জানান, ডিএসইর চেয়ারম্যানের পদত্যাগপত্রের অনুলিপি ই-মেইলে পেয়েছি। তিনি বিএসইসির চেয়ারম্যান বরাবর ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, বিএসইসি থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএসইসি যে সিদ্ধান্ত দেবে আমরা সেটিই পরিপালন করব।

এর আগে, গত ১২ আগস্ট এক সংবাদ সম্মেলন করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান এবং সতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণ দাবি করে প্রতিষ্ঠানটির সদস্যদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।