Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

আন্দোলনে হতাহতদের সাহায্যে ৫ কো‌টি টাকা দেবে কেন্দ্রীয় ব্যাংক

কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে আহত ও নিহতদের সাহায্যে গঠিত ফাউন্ডেশনের হিসাবে পাঁচ কোটি টাকা দেবে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক পাঁচ কোটি টাকা অনুদান ঘোষণা করেছে

বৃহস্প‌তিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জা‌নিয়েছে। কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে দেশে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন এবং প্রায় চার শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

আন্দোলনে হতাহতদের সহায়তা

তিনি বলেন, আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

স্বাস্থ্য উপদেষ্টার মন্তব্য

নূরজাহান বেগম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত এক হাজারের ওপরে নিহত হয়েছেন এবং ৪০০ জনের ওপরে ছাত্র-জনতা দৃষ্টিশক্তি হারিয়েছেন।

পরিসংখ্যান

অনেকগুলোর এক চোখ অন্ধ হয়ে গেছে, অনেকে দুই চোখেই দৃষ্টিশক্তি হারিয়েছেন।

সেবা নামক প্রতিষ্ঠানের সাথে আলোচনা

আমেরিকার সেবা নামক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। যাদের চোখ অন্ধ হয়ে গেছে বা চোখে সমস্যা দেখা দিয়েছে, আমরা সেবা ফাউন্ডেশনকে তাদের তালিকা পাঠিয়েছি।

বার্তাবাজার/এসএইচ

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।