Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

জ্বালানি তেলের দাম কমলো

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ্বালানি তেলের নতুন দাম

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজিলের দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা, অকটন-পেট্রোলের দাম কমেছে লিটারে ৬ টাকা।

নতুন মূল্য তালিকা

শনিবার (৩১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য জানান। নতুন দাম অনুযায়ী অকটেন ১২৫ টাকা, পেট্রোল ১২১ টাকা ও ডিজেল ১০৫ টাকা ২৫ পয়সা বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আজ রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর করা হবে।

মূল্যের পরিবর্তন

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিপিসি মুনাফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে সেপ্টেম্বর থেকে গ্রাহকরা কমমূল্যে বাজারে জ্বালানি তেল কিনতে পারবেন।

অপেক্ষা

উল্লেখযোগ্য বিষয় হলো, গত ১ জুন থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে ১০৬ টাকা ৭৫ পয়সা দরে। আর প্রতি লিটার অকটেন ১৩১ টাকা ও প্রতি লিটার পেট্রোল ১২৭ টাকা দরে বিক্রি হয়ে আসছে।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।