অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে, ওই ব্যাংকগুলোর কী পরিমাণ টাকা প্রভাবশালীদের কাছে আটকে রয়েছে, তা জানতে বাংলাদেশ ব্যাংক চেয়েছে। পাশাপাশি এসব ব্যাংকে যে তারল্য–সংকট চলছে, তা থেকে উত্তরণে কী পরিকল্পনা করা হয়েছে, তা–ও জানতে চাওয়া হয়েছে।
ব্যাংকগুলোর পুনর্গঠন ও সমস্যা
এসব তথ্য নিয়ে পুনর্গঠন করা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনায় বসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। প্রথম দফায় মঙ্গলবার ন্যাশনাল ব্যাংকের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।
গুরুত্বপূর্ণ মন্তব্য
আরও পড়ুনঃ-
- আমিরাতে গ্রেপ্তার প্রবাসীদের ছাড়িয়ে আনা সরকারের সফলতা: পররাষ্ট্র উপদেষ্টা
- অবৈধ অস্ত্র জমার শেষদিন আজ, কাল থেকে অভিযান
- জেলা প্রশাসক বিহীন ২১ জেলা
এখন পর্যন্ত বেসরকারি খাতের সাত ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এর মধ্যে প্রথম ছয়টি এস আলম গ্রুপের মালিকানাধীন। তবে পর্ষদ পুনর্গঠন করে গ্রুপটির নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছে এসব ব্যাংক।
গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর নিরুদ্দেশ হয়ে যান গভর্নর আব্দুর রউফ তালুকদার। পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দিয়ে আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেন, যারা ব্যাংকের টাকা নিয়ে ফেরত দেননি, তাদের ছাড় দেওয়া হবে না। দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে।
২০ আগস্ট ন্যাশনাল ব্যাংকের পর্ষদ বিলুপ্তির মাধ্যমে সেই প্রক্রিয়া শুরু করা হয়। এখন পুনর্গঠিত পর্ষদের মাধ্যমে কীভাবে ব্যাংকগুলোর উন্নতি করা যায়, তা নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর সঙ্গে সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নিয়ন্ত্রণ সংস্থাটি।
বার্তাবাজার/এসএম




