Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

সাতদিনে এলো ৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সাতদিনে দেশে বৈধপথে এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ ডলারের রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৭ হাজার ১৪ কোটি টাকা। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বৈধ পথে রেমিট্যান্সের আগমন

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সেপ্টেম্বর মাসের ৭ তারিখ পর্যন্ত দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৫ কোটি ২৮ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৪৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ কোটি ৫২ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্সের পরিমাণ

এর আগে গত আগস্ট মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৬ হাজার ৬৫৬ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, চলতি সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিট্যান্স আসার গতি ভালো রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে আড়াই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

রেমিট্যান্সের বর্তমান পরিস্থিতি

রেমিট্যান্স বেশি আসার পেছনে সচেতনতা কাজ করছে উল্লেখ করে তিনি জানান, প্রবাসীদের কাছে পৌঁছানো আর ডলারের দর বৃদ্ধিতে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। এতে বাড়ছে রেমিট্যান্স আসার পরিমাণ।

কারণসমূহ

বার্তাবাজার/এস এইচ

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।