Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

ব্যাংক খাতের তারল্য সংকট উত্তরণে অর্থ সহায়তা চাওয়া হয়েছে

বিশ্বব্যাংকের কাছে দেশের বাজেটে ও ব্যাংক খাতের তারল্য সংকট উত্তরণে অর্থ সহায়তা চাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, দেশের বাজেটে ও ব্যাংক খাতের তারল্য সংকট উত্তরণে অর্থ সহায়তা চাওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্বব্যাংক ইতিবাচক সাড়া দিয়েছে। তবে এ বিষয়ে আরো আলোচনা করা হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, কত পরিমাণ অর্থ সহায়তা দেবে তা নির্দিষ্ট হয়নি। তবে এ বছর একটি পরিমাণ বাজেট সহায়তা মিলবে। ঋণ পেতে বিশ্বব্যাংকের দেওয়া শর্তগুলো সহজ ও বাস্তবায়নযোগ্য বলেও উল্লখ করেন তিনি।

বার্তাবাজার/এমআই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।