Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই রনির ব্যাংক হিসাব জব্দ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির নামে থাকা সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

একইসঙ্গে তার স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাবও জব্দ করতে বলা হয়েছে নির্দেশনায়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিএফআইইউ এ আদেশ জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

আনিসুজ্জামান চৌধুরী রনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক পরিচালক।

প্রসঙ্গত, বছরের পর বছর ধরে সাইফুজ্জামান ও তার পরিবার ঋণ অনুমোদনসহ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নানান কার্যক্রমে প্রভাব বিস্তার করে আসছিলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ ভেঙে দিলে রনি ও সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের সদস্যরা ব্যাংকটির ওপর নিয়ন্ত্রণ হারান।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।