Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরে কানাডাকে শিল্প উপদেষ্টার আহ্বান

কানাডাকে বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকায় উপদেষ্টার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত কানাডার চার্জ দ্য’ অ্যাফেয়ার্স ডেবরা বায়সির সঙ্গে সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে রয়েছে বিশাল অভ্যন্তরীণ বাজার, বিনিয়োগ ও শিল্প-বান্ধব নীতি, পরিকল্পনা ও পরিবেশ। ফলে বাংলাদেশে স্থানীয় এবং বৈদেশিক বিনিয়োগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ এবং কানাডার মধ্যে ১৯৯০ সালের ১২ জুলাই বিনিয়োগ বীমা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তিনি বাংলাদেশ এবং কানাডার মধ্যে ‘অ্যাগ্রিমেন্ট বিটুইন বাংলাদেশ অ্যান্ড কানাডা ফর দি প্রমোশন অ্যান্ড প্রটেকশন অব ইনভেস্টমেন্ট’ শীর্ষক খসড়া চুক্তিটি যৌথ কারিগরি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে স্বাক্ষরেরও আহ্বান জানান।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা কানাডাকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, চামড়া, চিনি, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ এবং সিমেন্ট শিল্পে বড় বিনিয়োগের আহ্বান জানান। তিনি ভোলায় গ্যাসভিত্তিক সার কারখানা স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন।

কানাডার চার্জ দ্য’ অ্যাফেয়ার্স বলেন, কানাডিয়ান বিনিয়োগকারীগণ বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী। এজন্য প্রধান প্রধান বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত করা হচ্ছে।

যত দ্রুত সম্ভব বাংলাদেশ ও কানাডার মধ্যকার বিদ্যমান চুক্তিটি হালনাগাদ করা প্রয়োজন। এজন্য বাংলাদেশ ও কানাডার সমন্বয়ে যৌথদল গঠনের মাধ্যমে নিবিড়ভাবে কাজ করতে হবে।

এসময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সলিম উল্লাহ-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।