Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ছয়দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ছাড়া বন্দরের ভেতরে কার্যক্রম খোলা থাকবে।

বুধবার (২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহবায়ক মো. রেজাউল করিম শাহিন।

তিনি বলেন, ১০ অক্টোবর থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে জন্য ভারতীয় ব্যবসায়ীরা ৯-১৪ অক্টোবর পর্যন্ত ছয়দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেকের স্বাক্ষরিত এক পত্র দ্বারা বন্ধের বিষয়টি আমাদের জানিয়েছেন।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী বলেন, দুর্গাপূজায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। প্রতিদিন পাসপোর্ট যাত্রীরা দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।