Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫ হাজার কোটি টাকা

চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে এসেছে ৪২ কোটি ৪৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় পাঁচ হাজার ৯৬ কোটি ২১ লাখ ৫৩ হাজার টাকা (প্রতি ডলার ১১৯ টাকা ৯৯ পয়সা হিসেবে)। আজ রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

অক্টোবরে প্রবাসী আয়

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে প্রথম পাঁচ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩০ কোটি দুই লাখ মার্কিন ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৮০ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এক কোটি ৫০ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

ব্যাংক অনুযায়ী প্রবাসী আয়

দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে প্রথম পাঁচ দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় ১০ কোটি ৫৮ লাখ ৬০ হাজার ডলার এসেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ১৩ লাখ ৭০ হাজার ডলার। এরপর ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে তিন কোটি ৫৯ লাখ ৩০ হাজার ডলার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে তিন কোটি ২৭ লাখ ২০ হাজার ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে তিন কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার।

 

বার্তাবাজার/এসএম

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।