Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

বিজিএমইএর পর্ষদ বাতিল, প্রশাসক আনোয়ার হোসেন

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

তার বদলে রফতানিকারকদের শীর্ষ এই সংগঠনটিতে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা রোববার (২০ অক্টোবর) এক অফিস আদেশে বিষয়টি জানিয়েছে।

ীতে বলা হয়েছে, প্রশাসক আগামী ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বেশ কিছু বাণিজ্য সংগঠনের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয় সরকার।

রাজনৈতিক পটপরিবর্তনের আগে বিজিএমইএর সভাপতি ছিলেন আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচি। ক্ষমতার পালাবদলের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এরপর সংগঠনটির সভাপতির দায়িত্ব নেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।