Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২২ হাজার কোটি টাকা

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঋণের সুদ পরিশোধে ব্যয় ধরা হয়েছে এক লাখ ২২ হাজার কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ এক লাখ কোটি টাকা। এছাড়া বৈদেশিক ঋণের সুদ ২২ হাজার কোটি টাকা। সোমবার (২ জুন) বিকেলে বাজেট বক্তব্যে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ঋণের সুদ পরিশোধের ব্যয়

অর্থ উপদেষ্টা বলেন, আগামী অর্থবছরে সামগ্রিক বাজেট ঘাটতির পরিমাণ ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। এই ঘাটতির মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে জোগান দেওয়া হবে এক লাখ ২৫ হাজার কোটি টাকা। বৈদেশিক উৎস থেকে আসবে এক লাখ এক হাজার কোটি টাকা।

বাজেট ঘাটতি

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাজেট ঘাটতি ধরা হয়েছিল ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। তবে সংশোধিত হিসাবে সেটি কমিয়ে ২ লাখ ২৬ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হচ্ছে, যা জিডিপির ৪ দশমিক ১ শতাংশ।

পূর্ববর্তী বাজেট ঘাটতি

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় যা ৭ হাজার কোটি টাকা কম। দেশের ইতিহাসে এবারই প্রথম বাজেটের আকার কমলো।

বাজেটের আকার

 

বার্তাবাজার/এসএইচ

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।