Whatsup Today

Multiverse Of Blogs 2025

বিজ্ঞান

ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার উপায় || ল্যাপটপের ব্যাটারির যত্ন নিন এইভাবে।

ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার উপায়

ল্যাপটপ আমাদের প্রতিদিনের জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে ল্যাপটপের ব্যাটারি দ্রুত শেষ হয়ে গেলে বা চার্জ ধরে রাখতে না পারলে কাজের মাঝে অনেক সমস্যার মুখে পড়তে হয়। লিথিয়াম আয়ন ব্যাটারি হওয়ায় বেশিরভাগ ল্যাপটপের ব্যাটারি পুনরায় চার্জযোগ্য হলেও সময়ের সঙ্গে সঙ্গে এর ক্ষমতা কমে যায়। ফলে ব্যাটারি বেশি দিন ব্যবহার উপযোগী থাকে না। কিন্তু কিছু সাধারণ টিপস অনুসরণ করলেই সহজে ল্যাপটপের ব্যাটারি দীর্ঘস্থায়ী করা সম্ভব। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের কিছু বিশেষ ফিচার ব্যবহার করে আপনি ল্যাপটপের ব্যাটারির চার্জ ধরে রাখতে পারেন।

ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার উপায়

ল্যাপটপের পাওয়ার মোডের উপর অনেকটাই নির্ভর করে ব্যাটারির আয়ু। তাই পাওয়ার সেটিংস বুঝে ব্যবহার করা ভালো।

পাওয়ার মোড নির্বাচন

ল্যাপটপের বিভিন্ন পাওয়ার মোড রয়েছে, যেমন – হাই পারফরমেন্স, স্ট্যান্ডার্ড এবং সাশ্রয়ী। আপনার কাজের ধরনের ওপর ভিত্তি করে পাওয়ার মোড নির্বাচন করুন।

এনার্জি সেভার মোড

ল্যাপটপের ব্যাটারির চার্জ বাঁচানোর জন্য এনার্জি সেভার মোড ব্যবহার করুন। এই মোড আপনার ল্যাপটপের ডিসপ্লে এবং অন্যান্য রিসোর্স কমিয়ে দেয়, যা ব্যাটারির চার্জ সাশ্রয়ে সাহায্য করে।

স্ক্রিনের অটো ব্রাইটনেস

ল্যাপটপের স্ক্রিনের উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণের জন্য অটো ব্রাইটনেস ব্যবহার করুন। এটি পরিবেশের আলোর পরিবর্তনের সাথে সাথে স্ক্রিনের উজ্জ্বলতা কমবেশি করবে, যা ব্যাটারির চার্জ বাঁচাতে সহায়ক।

স্লিপ মোড

ল্যাপটপ ব্যবহারের সময় না কাটলে স্লিপ মোডে রাখুন। স্লিপ মোডে গেলে ল্যাপটপের ডিসপ্লে ও অন্যান্য ফাংশন বন্ধ হয়ে যায়, যা ব্যাটারির চার্জ সাশ্রয়ে সাহায্য করে।

অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করা

ল্যাপটপে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন বন্ধ করুন। ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপ্লিকেশনগুলো ব্যাটারির চার্জ দ্রুত শেষ করে দেয়।

নেটওয়ার্ক ও ব্লুটুথ বন্ধ করা

কাজের সময় নেটওয়ার্ক (Wi-Fi) এবং ব্লুটুথ বন্ধ রাখুন।

সফটওয়্যার আপডেট

নিয়মিত সফটওয়্যার আপডেট করুন। সফটওয়্যার আপডেট ব্যাটারির অপটিমাইজেশনে সাহায্য করে।

শেষ কথা

ল্যাপটপের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে হলে, ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখা জরুরি। পাওয়ার সেটিংস, এনার্জি সেভার মোড, স্ক্রিনের অটো ব্রাইটনেস, স্লিপ মোড এবং নেটওয়ার্ক ব্যবহারে সচেতন থাকুন।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।