দেশের ৫২তম রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন ‘নাগরিক ঐক্য’।
ইসিতে ‘কেটলি’ প্রতীক পেয়েছে দলটি।
ইসিতে নিবন্ধিত হয়েছে ‘নাগরিক ঐক্য’
গুরুত্বপূর্ণ তথ্য: রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন লাভ
আরও পড়ুনঃ-
- গণঅধিকার পরিষদও ইসির নিবন্ধন পেয়েছে।
- বিএনএম ও বিএসপি-ও ইসির নিবন্ধন লাভ করেছে।
সোমবার ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাগরিক ঐক্যকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।
দলের জন্য কেটলি প্রতীক সংরক্ষণ করা হয়েছে।
দলটির নিবন্ধন নং-০৫২।
বার্তাবাজার/এসএইচ




