Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

জাবি ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ১৮ জুন হতে শুরু হয়ে চলবে ২২ জুন পর্যন্ত।

বৃহস্পতিবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ১৮ জুন (রবিবার) কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট অন্তর্ভুক্ত ‘সি ইউনিট’র ভর্তি পরীক্ষা হবে। এবং একই দিনে ইনস্টিটিউট অব বিজনেজ এ্যাডমিনিষ্ট্রেশন (আইবিএ- জেইড) এবং ‘সি১’ কলা ও মানবিক অনুষদ ( নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) এর ভর্তি পরীক্ষা হবে।

সমাজ বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ অন্তর্ভুক্ত ‘বি ইউনিট’র পরীক্ষা হবে আগামী ১৯ জুন (সোমবার)। এবং একইদিনে বিজনেস স্টাডিজ অনুষদ অন্তর্ভুক্ত, ‘ই ইউনিট’র ভর্তি পরীক্ষা হবে।

গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি আওতাভুক্ত ‘এ ইউনিট’র পরীক্ষা হবে আগামী ২০ জুন (মঙ্গলবার)। জীব বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি ইউনিট’র পরীক্ষা হবে আগামী ২১ ও ২২ জুন (বুধবার ও বৃহস্পতিবার)।

এছাড়াও, আগামী ২৩, ২৪ এবং ২৫ জুন (শুক্রবার, শনিবার, রবিবার) নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা হবে।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।