Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় বিএনপি নেতারা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন বিএনপি নেতারা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল পৌনে ৪টার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সেখানে পৌঁছেছেন। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর গত ১২ আগস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।

দলটির পক্ষ থেকে বারবারই একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হচ্ছে।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।