Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

ফেসবুক লাইভে পদ্মা সেতু পাড়ি , রেলিংয়ে ধাক্কায় প্রাণ গেলো আইনজীবী

শরীয়তপুরের জাজিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইনজামুল হক সুমন (৩৪) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার সাথে থাকা আরোহী আরেক শিক্ষণবীশ আইনজীবী আতিক হাসান (৩৪) গুরুতর আহত হয়।

নিহত ইনজামুল হক সুমন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ছিলেন। তার বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেলযোগে শরীয়তপুরের সখিপুরের উদ্দেশ্যে রওনা হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইনজামুল হক সুমন আর পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক হাসান। তারা পদ্মা সেতুর পার হয়ে সামান্য এগোলে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইনজামুল হক সুমনের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহত হয় আতিক হাসান। িকভাবেই নিশ্চিত হওয়া গেছে, লাইভের ভিডিওতে দুর্ঘটনার পুরো বিষয়টি ধরা পড়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে রেলিংয়ে ধাক্কা লাগলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাছাড়া এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।