Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

বিজিবি’র উদ্যোগে স্থায়ী সমাধানের পথে সৌলাগাড়ী বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ এর সাথে সীমান্ত পিলার ২৭৪/১০-এস এর নিকটবর্তী ভূটিয়াপাড়া নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌলাগাড়ী বিলের জলাবদ্ধতার স্থায়ী সমস্যা নিরসনে বিজিবি-বিএসএফ এর সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

সৌলাগাড়ী বিলের জলাবদ্ধতা নিরসনে বিজিবি-বিএসএফের মধ্যে সহযোগিতা

বৃহস্পতিবার সকালে বিএসএফ ভারত পার্শ্বের খাল দিয়ে বিলের পানি প্রবাহের জন্য নালা পরিষ্কার ও প্রশস্ত করে দিয়ে স্থায়ীভাবে একটা সমাধান করার ব্যাপারে সম্মত হয়।

পাশাপাশি বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ সৌলাগাড়ী বিলের জলাবদ্ধতা নিরসনের জন্য বাংলাদেশের অভ্যন্তরের খালকে প্রশস্ত করে ছোট যমুনা নদীর সাথে সংযোগ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে অংশগ্রহণকারী

সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্বদেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন।

অপরদিকে ১২ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট SUKHVIR DANGAR. এছাড়াও বিএসএফ কমাড্যান্টসহ বাংলাদেশ প্রতিনিধি দলের সকল দপ্তরের সদস্যগণ সৌলাগাড়ী বিল ও জলাবদ্ধতার জন্য দায়ী খাল পরিদর্শন করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুটিয়াপাড়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার কবির হোসেন, স্টাফ অফিসার সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, জয়পুরাহাট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে ওয়াহিদ, পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী কাজী আশেকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রাহেলা পারভীন, জয়পুরহাট সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন জানান প্রাথমিকভাবে পত্নীতলা ব্যাটালিয়ন এর পূর্বে সীমান্ত পিলার ২৭৪ থেকে ২৭৬ এমপি এর মধ্যবর্তী স্থানে ভারত পার্শ্বের ক্যানেলে বিএসএফ কর্তৃক বাঁধ দেওয়ার ফলে জয়পুরহাট সদর উপজেলার সৌলাগাড়ী বিলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কয়েক হাজার বিঘা জমির রোপাআমন ধান পানিতে তলিয়ে যাওয়ার সমস্যা নিরসনের জন্য স্থানীয় কৃষক ও জনসাধারনের অনুরোধের প্রেক্ষিতে বিজিবি কর্তৃক বিএসএফ এর সাথে সমন্বয়ের মাধ্যমে উক্ত বিলের জলাবদ্ধতা নিরসনে আজকের এই বৈঠক।

তিনি আরও জানান বিএসএফ ভারত পার্শ্বের খাল দিয়ে বিলের পানি প্রবাহের জন্য নালা পরিষ্কার ও প্রশস্ত করতে আগামী বর্ষা মৌসুমের পূর্বে স্থায়ীভাবে একটা সমাধান করার ব্যাপারে তারা সম্মত হয়।

সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি-বিএসএফ অধিনায়কগণ একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বার্তা বাজার/জে আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।