Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের স্ত্রী’র ইন্তেকাল, দাফন সম্পন্ন

মাগুরার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃআনোয়ার হোসেনের সহধর্মিণী, মাগুরা জেলা আওয়ামী ওলামা লীগের সদস্য সচিব আমজাদ হোসাইনের মাতা, সাংবাদিক তাছিন জামানের নানী আমেনা বেগম (৬৬) সোমবার (২৭মে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বড়তলা নিজ গ্রামে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার সকাল ৯টায় বড়তলা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।

আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক, ইসলামিক ফাউন্ডেশন মাগুরার উপ পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের সদস্য সচিব সাংবাদিক রুপক আইচ, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি সাংবাদিক মো: আলী আশরাফ, দৈনিক আমার বার্তা পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক বিকাশ বাছাড়, মাগুরা জেলা আওয়ামী ওলামা লীগের আহবায়ক মাওলানা শাহাদাত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।