Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

শার্শায় অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

যশোরের শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫ জন অসহায় শারীরিক প্রতিবন্ধীর মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায়, শার্শা উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউওন) নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার প্রমুখ।

বার্তাবাজার/এম আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।