Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

আইএফআইসির পরিচালক পদ হারালেন শায়ান এফ রহমান

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আইএফআইসির ডিরেক্টর পদ হারালেন সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান।

ঋণ খেলাপির কারণে গত ১১ আগস্ট আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে এ নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

শায়ানের কোম্পানি এসেস ফ্যাশনস লিমিটেড ঋণ খেলাপি হয়ে গেছে বলে চিঠিতে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ কারণে তিনি আর ব্যাংকের পরিচালক পদে পুনঃনিয়োগ পাবেন না।

গত ২৭ জুন আইএফআইসি ব্যাংকের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় সায়নকে পুনঃনিয়োগের অনুরোধ জানায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ১৫ ধারা অনুযায়ী সেই আবেদন নাকচ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

সায়ানের বাবা সালমান এফ রহমান বর্তমানে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান।

তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মাইনুল ইসলাম।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।