Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

আইএমফের হিসাবে রিজার্ভ এখন সাড়ে ২৩ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের হিসাবে বৃহস্পতিবার রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৮৫০ বিলিয়ন ডলার বা ২ হাজার ৯৮৫ কোটি ডলার। আর আইএমএফের হিসাবে অর্থাৎ প্রকৃত বা নিট রিজার্ভ দাঁড়িয়েছে ২৩ দশমিক ৪৫০ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩৪৫ কোটি মার্কিন ডলারে। রোববার (২৩ জুলাই) সকালে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

রিজার্ভের পরিমাণ

এর আগে, ১৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ ছিল ২৯ দশমিক ৯৭৩ বিলিয়ন মার্কিন ডলার। আর নিট রিজার্ভ ছিল ২৩ দশমিক ৫৬৯ বিলিয়ন ডলার। এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমলো প্রায় ১২ কোটি মার্কিন ডলার।

রিজার্ভের পরিবর্তন

আমদানি ব্যয়সহ বিভিন্ন ব্যয় মেটাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করে থাকে বাংলাদেশ ব্যাংক। আবার একই সঙ্গে বিভিন্ন সোর্স থেকে রিজার্ভ হিসাবে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকে আসে।

এর মধ্যে রপ্তানি আয় ও প্রবাসী আয়ের একটি অংশ বাংলাদেশ ব্যাংকে জমা হয়, যদি তা সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক তাদের অতিরিক্ত ডলার বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করে এবং বাংলাদেশ ব্যাংক যদি তা কেনে।

এ ছাড়া বৈদেশিক ঋণের অর্থ সরাসরি রিজার্ভে যুক্ত হয়। গত সপ্তাহে বৈদেশিক মুদ্রা আসা ও যাওয়ার পর ১২ কোটি মার্কিন কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

আইএমএফের হিসাব

আইএমএফের শর্ত অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক প্রকৃত (নিট) রিজার্ভ হিসাব করতে গ্রস রিজার্ভ থেকে ৬৪০ কোটি ডলার বাদ দিয়েছে।

বার্তা বাজার/জে আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।