Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

ইউনিয়ন ব্যাংকের নতুন চেয়ারম্যান ফরিদউদ্দীন আহমদ

ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে মো. ফরিদউদ্দীন আহমদকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তিনি ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, এক্সিম ব্যাংকের উপদেষ্টা এবং মেঘনা ব্যাংকের (ইসলামিক ব্যাংকিং) পরামর্শক ছিলেন।

রোববার (০১ সেপ্টেম্বর) ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামিক ব্যাংকিং ও ফিন্যান্সে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ১৯৮৩ সালের ৩০ মার্চ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠার শুরুতেই তিনি যোগ দেন। তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ ব্যাংক নিয়োগ কমিটির মাধ্যমে ব্যাংকিং পেশায় প্রবেশ করেন এবং সোনালী ব্যাংকে যোগ দেন। তিনি বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ও পদ্ধতির উন্নয়নের সঙ্গে যুক্ত ছিলেন।

ফরিদউদ্দীন আহমদ নাইজেরিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কর্তৃক মনোনীত ‘জাইজ ব্যাংক’ প্রতিষ্ঠার জন্যও কাজ করেছেন। তিনি বহু ইসলামী ব্যাংক এবং ইসলামী আর্থিক প্রতিষ্ঠান ও করপোরেট সংস্থার শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান বা সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেন এবং ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্সের ওপর গবেষণাপত্র উপস্থাপন করেন।

ীতে বলা হয়, ফরিদউদ্দীন বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ে অবদানের জন্য সেন্ট্রাল শরিয়াহ বোর্ড অ্যাওয়ার্ড লাভ করেন।

এছাড়া বাংলাদেশে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা, প্রবৃদ্ধি ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য তাকে নবাব স্যার সলিমুল্লাহ স্বর্ণপদক প্রদান করা হয়।

বার্তাবাজার/এমআই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।