Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

ই-কমার্স প্রতিষ্ঠানগুলো এখন মার্কেটপ্লেস

প্রায় একযুগ ধরে দেশে সক্রিয় নানা ধরনের ই-কমার্স প্লাটফর্ম। দিনদিন এর আকারও বাড়ছে। কিন্তু এদের কাছ থেকে ভ্যাট নেওয়ার কোনো নির্দেশনা ছিল না এতদিন।

২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ই-কমার্স প্রতিষ্ঠানকে মার্কেটপ্লেস হিসেবে ঘোষণা

২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ই-কমার্স প্রতিষ্ঠানকে মার্কেটপ্লেস হিসেবে ঘোষণা দেওয়ায় খাত সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।

গুরুত্বপূর্ণ দিক

তারা বলছেন, এতে ভ্যাট দেওয়ার ক্ষেত্রে অস্পষ্টতা দূর হবে, আগ্রহ বাড়বে বড় বিনিয়োগকারীদের।

তবে লেনদেন কর বা টার্নওভার ট্যাক্স না কমানোয় বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে কিছুটা ক্ষোভ।

মার্কেটপ্লেস হিসেবে সংজ্ঞায়ন

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সংজ্ঞায়িত করা হয় মার্কেটপ্লেসের।

ফলে নিয়ম অনুযায়ী অনলাইনে পণ্য বিক্রির কর বর্তাবে বিক্রেতার ওপর।

এ কারণে পরিষ্কার হচ্ছে ভ্যাট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে jurisdictional বিষয়টিও।

দারাজের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো বলেছেন, ‘যদি একটা বড় বিজনেস করতে চান, আপনার কিন্তু ক্ল্যারিটি লাগবে পলিসি এবং ট্যাক্স স্ট্রাকচারের ওপর। এখন আমরা এখন ট্যাক্স স্ট্রাকচারের একটা ক্ল্যারিটি পেয়েছি। সরকার এখন বলে দিয়েছে আমরা ক্রেতা বা বিক্রিয়কারী না। আমরা শুধু একটা মাধ্যম যার মাধ্যমে সেলাররা সেল করছে।’

বিনিয়োগকারীদের জন্য সুযোগ

খাতসংশ্লিষ্টরা বলছেন, মার্কেটপ্লেসের স্বীকৃতির ফলে বড় বিনিয়োগকারীরাও এই খাতে বিনিয়োগে উৎসাহ পাবেন, আসতে পারে বিদেশি বিনিয়োগও।

বিক্রয় ডট কমের চিফ এক্সিকিউটিভ অফিসার ইশিতা শারমিন বলেন, ‘এটা আমাদের ব্যবসার প্রচার-প্রচারে যেমন কাজে লাগবে বাংলাদেশ ই-কমার্স ব্যবসার সাথে রিলেটেড প্রত্যেকটা কোম্পানিরই এখানে একটা বড় সুযোগ চলে আসছে। এ কারণেই আমরা বাজেটকে ধন্যবাদ জানাই।’

দাবিগুলো বিবেচিত হয়নি

তবে টার্নওভার কর দশমিক ৬ শতাংশ থেকে কমিয়ে দশমিক ১ শতাংশ করার যে দাবি ই-কমার্স প্রতিষ্ঠানগুলো করছিল তা বিবেচনা করা হয়নি প্রস্তাবিত বাজেটে।

ই.এক্স/ও.আর/বার্তা বাজার

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।