Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

এক মাসে রিজার্ভ বাড়লো ২৪ কোটি ডলার

গত এক মাসে বাংলাদেশে বৈদিশিক মুদ্রার রিজার্ভ ২৪ কোটি ২ লাখ ১০ হাজার ডলার বেড়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৯৮০ কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার। যা গত ২৫ সেপ্টেম্বর, অর্থাৎ এক মাস আগে ছিল। এক হাজার ৯৫৬ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলার।

রিজার্ভের পরিমাণ

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব বলছে, সর্বশেষ বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৩০ কোটি ৩ লাখ ডলার। যেখানে এক মাস আগে রিজার্ভের পরিমাণ ছিল ২ হাজার ৪৬৭ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার। সেক্ষেত্রে এক মাসে রিজার্ভ বেড়েছে ৬২ কোটি ১৮ লাখ ডলার।

গভর্নরের মন্তব্য

রিজার্ভের ক্ষয় রোধ করার কারণে তা বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, আগের সরকারের আমলে রিজার্ভ প্রতি মাসে ১ দশমিক ৩ বিলিয়ন (১৩০ কোটি) ডলার করে কমে আসছিল, তবে এখন তা একটি ইতিবাচক প্রবণতায় ফিরছে। বরং ধীরে ধীরে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।