Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

এ সরকারের উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্য সহজ করা: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ হয়। সাক্ষাতে ব্যবসা সহজীকরণ, ট্যারিফ হ্রাস, শিপিং সুবিধা, বন্দরের জটিলতা, যানজট ও ক্যাসলেস ট্রানজেকশন বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাৎকারের মূল বিষয়বস্তু

বাণিজ্য উপদেষ্টা প্রতিনিধিদলের উদ্দেশ্যে বলেন, এ সরকারের উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্য সহজ করা। বিগত ১৬ বছরে কোনো নিয়ম-নীতি মানা হয়নি। ব্যাংকগুলোয় ১৮ হাজার কোটি টাকা সর্টেজ হয়নি এমনিতে। আমরা আইনশৃঙ্খলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি। ব্যবসা-বাণিজ্যে আননেসেসারি অবস্ট্যাকল (অপ্রয়োজনীয় বাধা) যা আছে তা কমাতে চাই। এ সরকারের উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্য সহজ করা: বাণিজ্য উপদেষ্টা

যানজট নিয়ে আলোচনা

যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রায়ই ঢাকায় যানজট হচ্ছে, গুলশান-বনানীতেও দেখি উল্টো পথে গাড়ি চলছে। ১৮ কোটি মানুষের জন্যতো এক কোটি ট্রাফিক পুলিশ নিয়োগ করা যাবে না। প্রয়োজন সিভিক সেন্স (নাগরিকসুলভ শিষ্টাচার বোধ) জাগ্রত করা।

অ্যামচ্যামের দাবি

অ্যামচ্যাম প্রতিনিধিগণ আন্তর্জাতিক বাণিজ্যে ডিফার্ড পেমেন্ট (বিলম্বিত পরিশোধ) যুগোপযোগী ও ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ক্যাশ ইনসেন্টিভ (নগদ সহায়তা) চালুর দাবি জানান। তারা মনে করে এর ফলে ক্যাসলেস সোসাইটি গঠন দ্রুত হবে।

উপস্থিত ছিলেন

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, আ্যামচ্যাম সহাপতি সৈয়দ এরশাদ আহমেদ, এক্সিকিউটিভ মেম্বার মইনুল হক, রুবাবা দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসএম

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।