Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

ছুটছে মূল্যস্ফীতি, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে ২ শতাংশ

ছুটছে মূল্যস্ফীতির পারদ। সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে বেড়েছে অর্থনীতির এই সূচক। সার্বিক মূল্যস্ফীতি এখন ১০ দশমিক ৮৭ শতাংশ। আগের মাসে যা ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। আর লাফিয়ে বাড়ছে খাদ্য মূল্যস্ফীতির হার। গেল মাসের তুলনায় ২ শতাংশ বেড়ে হয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ।

মূল্যস্ফীতি বৃদ্ধি

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মূল্যস্ফীতির রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রতিবেদন অনুযায়ী, গেল কয়েক মাসের মধ্যে এতো বেশি সার্বিক মূল্যস্ফীতি দেখা যায়নি। বিগত মাসগুলোতে ১০ শতাংশের নিচেই ছিল। আবার খাদ্য মূল্যস্ফীতি গেল সেপ্টেম্বরে ছিল ১০ দশমিক ৪০ শতাংশ। অক্টোবরে তার থেকে বেড়েছে ২ শতাংশের বেশি।

খাদ্য মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি

অক্টোবরে খাদ্য বর্হিভূত মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৪ শতাংশ।

অর্থাৎ একজন মানুষকে খাদ্য কিনতে প্রকৃত দামের চেয়ে বেশি ব্যয় করতে হচ্ছে প্রায় ১১ শতাংশ অর্থ।

এদিকে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ নিচ্ছে সরকার। কিন্তু সুফল মিলছে না।

এতে কষ্টে আছে বড় সংখ্যাক স্বল্প আয়ের মানুষ।

বার্তাবাজার/এসএইচ

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।