Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ১৯ হাজার কোটি টাকা

চলতি জুলাই মাসের ২৮ দিনে প্রবাসী আয় এসেছে বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার ৯৭৮ কোটি ৮২ লাখ টাকা।

রোববার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসের রেমিট্যান্স

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৪ কোটি ৯২ লাখ মার্কিন ডলার।

প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসাবে এর পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার ৯৭৮ কোটি ৮২ লাখ টাকা।

রেমিট্যান্সের উৎস

এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪৭ কোটি ৬ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ ২০ হাজার ডলার।

দৈনিক রেমিট্যান্সের পরিমাণ

চলতি বছরের জুলাই মাসে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬ কোটি ২৪ লাখ ৭১ হাজার ৪২৮ মার্কিন ডলার।

বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে প্রতিদিন প্রবাসীরা পাঠিয়েছিলেন ৭ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার।

পুরো জুন মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২১৯ কোটি ৯০ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

আর আগের বছরের জুলাইয় মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২০৯ কোটি ৬৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

জুলাই মাসে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছিলেন ৬ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৩৩৩ মার্কিন ডলার।

বার্তা বাজার/জে আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।