Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

টাইগার নিউ এনার্জি বাংলাদেশের ‘ব্যাটারি বিনিময় প্রযুক্তি’ প্রবর্তন

দেশের প্রথম ব্যাটারি বিনিময় নেটওয়ার্ক কার্যক্রম প্রবর্তন করেছে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে দেশের ব্যাটারি নির্মাণকারী প্রতিষ্ঠান ‘টাইগার নিউ এনার্জি’।

‘টাইগার নিউ এনার্জি’ সম্প্রতি তাদের গুলশানস্থ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রোডাক্ট লঞ্চিং অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের নব উদ্ভাবিত ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক স্টেশনটি প্রদর্শন করে।

এই সেবা কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে ‘টাইগার নিউ এনার্জি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিকোল মাও এবং প্রধান অপারেটিং অফিসার (সিওও) ইউওয়ে ঝু দুই চাকা এবং তিন চাকার যে কোন বাহনে এই জিপিএস-প্রযুক্তি সম্পন্ন লিথিয়াম ব্যাটারি প্রবর্তন এবং নেটওয়ার্ক স্টেশন প্রতিষ্ঠার সাফল্যে সন্তোষ এবং কৃতজ্ঞতা ব্যক্ত করে বলেন, “আমাদের এই অভিনব ব্যাটারি-সোয়াপিং স্টেশনগুলো এদেশের দুইচাকার ও তিন চাকার বাহন চালকদের জন্য বিপ্লব নিয়ে আসবে। খুব সহজে এবং ১ মিনিটের কম সময়ে ব্যাটারি বিনিময়ের মাধ্যমে তাদের পুরাতন ব্যাটারি বদলিয়ে সম্পূর্ণ নতুন এবং চার্জকৃত ব্যাটারি পেয়ে যাবেন। এতে তাদের সময় অনেক সাশ্রয় হবে এবং আয় রোজগার বেড়ে যাবে।”

টাইগার নিউ এনার্জি চালকদের শুধু দ্রুততম সময়ে ব্যাটারি সোয়াপিংই সম্পাদন করবে না, স্থানীয় কমিউনিটির সাথে অংশিদারী ভিত্তিতে সমাজে অবদান রাখবে, যার সামগ্রিক ইতিবাচক প্রভাব পড়বে মানুষের জীবন ও জীবিকায়। ব্যাটারি-বিনিময় প্রযুক্তি প্রবর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-এর নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন। তিনি তার উদ্বোধনী ভাষণে দেশের যাতায়াত ব্যবস্থার বৈদ্যুতিকরণ এবং পরিবেশ দূষণ রোধে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নিটোল গ্রুপের চেয়ারম্যান আবদুল মতলুব আহমেদসহ বিভিন্ন অটোমোবাইল শিল্প ও সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট কর্মকর্তাবৃন্দ।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞতা সমš^য় সঞ্চয় করে গত ৩০ বছরেরও বেশী সময় ধরে বাংলাদেশে এই প্রযুক্তি প্রবর্তনকারী প্রতিষ্ঠান ‘টাইগার নিউ এনার্জি’ দেশের নেতৃস্থানীয় ব্যাটারি উৎপাদক হিসাবে আবিভর্‚ত হয়েছে। এই প্রতিষ্ঠানের নিজ¯^ ব্রান্ডের মোটরবাইক ব্যাটারিসহ প্রাইভেট কার ও বাণিজ্যিক পরিবহনের ব্যাটারি তৈরির দীর্ঘ অভিজ্ঞতা ও প্রযুক্তিগত পারদর্শিতা রয়েছে। ২০২১ সালে ফ্যাক্টরি প্রতিষ্ঠার পর থেকে ‘মাইটি ম্যা·’ ব্রান্ডের ব্যাটারি তারা উৎপাদন করে আসছেন, যেগুলোর গ্রাহকদের মধ্যে রয়েছে রানার, টিভিএস, নিটল-নিলয় গ্রুপ, র‌্যাংকন এবং নিউ গ্রামীন মোটর্স প্রমুখ।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।