Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

ডলারের কারণে দেশে গ্যাস-বিদ্যুতের সংকট হবে না: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ডলার সংকটের কারণে দেশে গ্যাস-বিদ্যুৎের সংকট হবে না।

তিনি বলেন, যে লোডশেডিং ছিল, তা মোটামুটি কাটিয়ে ওঠা গেছে। সামনে আরও কমবে।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে গ্যাস মজুদ নিয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের কাছে ১ বিলিয়ন ও এডিবির কাছে ১ বিলিয়ন ডলার চেয়েছে সরকার।

এখানেও তিনি জানান, বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি নিয়েও কথা বলেছেন উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন– গ্যাসপ্রম, এস আলম, সামিট নিয়ে দুর্নীতির অভিযোগ থাকলে এ নিয়ে গঠিত নতুন কমিটি তদন্ত করবে। শ্বেতপত্র কমিটিও এ নিয়ে কাজ করছে।

ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে চুক্তি পর্যালোচনা করা হবে। এক্ষেত্রে দুর্নীতি তদন্ত করা হবে।

তিনি আরও বলেন– ভোলা নর্থ গ্যাসক্ষেত্রে ২ টিসিএফ গ্যাস রয়েছে, আর ২ দশমিক ৬ টিসিএফ গ্যাস রিসোর্স আছে, যেটা পাওয়া সম্ভব।

তবে তিনি জানান, পত্রিকায় এসেছে, ভোলা গ্যাসক্ষেত্রে ৫ টিসিএফ গ্যাস রিজার্ভ রয়েছে, যা পুরোপুরি ভুল তথ্য।

জ্বালানি উপদেষ্টা জানান, সারাদেশে আরও ১০০টি কূপ খনন করার উদ্যোগ নেয়া হয়েছে।

উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো গ্যাস কূপ খনন, প্রকল্প করতে দেয়া হবে না।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।