Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমা‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।

ভালো মানের প্রতি ভরি স্বর্ণ ৪৬৬ টাকা কমে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৬ হাজার ৬৯৫ টাকা।

যা এতদিন ছিল ৯৭ হাজার ১৬১ টাকা।

রোববার (২৮ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি, যা সোমবার (২৯ মে) থেকে কার্যকর হবে।

বার্তাবাজার/এম আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।