Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

পরিবর্তন আসছে ৫, ১০ ও ২০ টাকার নোটে

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, পর্যায়ক্রমে বদলে ফেলা হবে ৫, ১০ ও ২০ টাকার নোট। কারণ এই নোটগুলো খুব নাজুক পর্যায়ে চলে গেছে। তিনি জনসাধারণকে যত্নের সঙ্গে মুদ্রা ব্যবহারের পরামর্শও দিয়েছেন।

নোট পরিবর্তনের ঘোষণা

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন। উপদেষ্টা জানান, এ মাসের শেষে বা আগামী মাসে চলতি ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পুনর্বিবেচনার জন্য বৈঠক হতে পারে।

বাজেট পুনর্বিবেচনার পরিকল্পনা

এছাড়া বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নেওয়া প্রকল্পগুলো উচ্চ পর্যায়ের বৈঠকে পুনর্বিবেচনা করা হবে।

এডিপি প্রকল্পের পর্যালোচনা

আজ রফতানি উন্নয়ন বুরোর (এপিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা। এ বিষয়ে তিনি জানান, রফতানি কীভাবে, কোন কৌশলে বাড়ানো যায় এ নিয়ে আলাপ করেছেন তিনি।

রফতানি বাড়ানোর কৌশল

 

বার্তাবাজার/এসএম

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।