Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

বদলে গেল ইসলামী ব্যাংকের নাম

বেসরকারি ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ এর নাম পরিবর্তন করে এর নাম রাখা হয়েছে ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’।

সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সার্কুলারটি সব ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, কোম্পানি আইন, ১৯৯৪-এর ১১(ক) ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ৩১ জুলাই (সোমবার) থেকে তফসিলি ব্যাংকসমূহের তালিকায় ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ এর নাম ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি.’ (ইংরেজিতে ‘Islami Bank Bangladesh PLC.’) হিসেবে পরিবর্তন করা হয়েছে।

জানা গেছে, সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১(ক) ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় ‘সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষে পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এ জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নাম পরিবর্তন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি করা হয়েছে।

বার্তাবাজার/এম আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।