Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

বাংলাদেশেকে ৪ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ৪০ কোটি ডলার বা ৪ হাজার ২৮০ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ইতোমধ্যেই এই ঋণ অনুমোদন করেছে সংস্থাটি। মঙ্গলবার (১৩ জুন) ফিলিপাইনের ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয়ে এই ঋণ অনুমোদন করা হয়।

এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণ অনুমোদন

এডিবি জানিয়েছে, এই ঋণ এডিবির সাসটেইনেবল ইকোনমিক রিকভারি প্রোগ্রামের দ্বিতীয় সাব-প্রোগ্রাম। যা করোনা মহামারির পরে অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করতে ২০২১ সালের অক্টোবরে চালু করা হয়।

সাসটেইনেবল ইকোনমিক রিকভারি প্রোগ্রামের অংশ

সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের গণব্যবস্থাপনা বিষয়ক প্রধান অর্থনীতিবিদ আমিনুর রহমান জানান, জেন্ডার, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাইজেশনের ওপর দৃঢ় ফোকাসসহ সাব-প্রোগ্রাম সরকারকে দরিদ্র এবং দুর্বলদের জন্য আয় বৃদ্ধিতে সহায়তা করার প্রচেষ্টাকে শক্তিশালী করে তুলবে।

বার্তা বাজার/জে আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।