Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

বাক্কোর সভাপতি নির্বাচিত হলেন ওয়াহিদুর শরীফ এবং সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন

দেশের বিপিও শিল্পের বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর দুই বছর মেয়াদে ২০২৪-২০২৬ সাল পর্যন্ত বারো সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের নাম ঘোষণা করা হয়েছে।

নতুন কার্যনির্বাহী কমিটি

টানা চতুর্থবারের মতো সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডিজিকন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরীফ এবং পঞ্চমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন।

কমিটির সদস্যবৃন্দ

বাক্কোর সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন টাইমস এএসএল কল সেন্টার লিমিটেডের মো. আবুল খায়ের, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অটোমেশন সলিউশন বাংলাদেশের তানভীর ইব্রাহিম। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাই আউটসোর্সিং লিমিটেডের মো. তানজিরুল বাশের এবং অর্থ সচিব পদে ইম্পেল সার্ভিস অ্যান্ড সলিউশন লিমিটেডের (আইএসএসএল) মোহাম্মদ আমিনুল হক নির্বাচিত হয়েছেন।

পরিচালকবৃন্দ

১২ সদস্যের বাক্কো কমিটির নবনির্বাচিত পরিচালকরা হলেন, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের আবু দাউদ খান, স্কাই টেক সলিউশনের মো. মুসনাদ ই আহমেদ, নোবেল আইটি সলিউশন লিমিটেডের মো. ফজলুল হক, ভার্চুয়াল মার্কেট সলিউশন লিমিটেডের আব্দুল কাদের, আয়েশা সার্ভিসেসের (এএসএল বিপিও) জায়েদ উদ্দিন আহমেদ ও মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সলিউশন লিমিটেডের মেহেদী হাসান জুলফিকার।

অভিলক্ষ্য ও রূপকল্প

বাক্কোর কর্তৃক ঘোষিত অভিলক্ষ্য ও রূপকল্প যথাসময়ে বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। ২০২৫ সালের মধ্যে বিপিও শিল্পখাতে ১ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় তৈরি ও ১ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি বাক্কোর বর্তমান অভিলক্ষ্য। আর বাংলাদেশ সরকারের “স্মার্ট বাংলাদেশ ২০৪১”-লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করার পাশাপাশি বাংলাদেশকে আন্তর্জাতিক বিপিও শিল্পের অন্যতম গন্তব্যে পরিণত করাই বাক্কোর রূপকল্প

লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আশাবাদ

সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য প্রতিষ্ঠান ও অংশীজনদের সঙ্গে নিরলসভাবে কাজ করার মাধ্যমে উক্ত লক্ষ্যমাত্রাসমূহ বাস্তবায়নে আশাবাদী বাক্কো কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত বারো সদস্য।

নির্বাচন বোর্ডের সদস্যবৃন্দ

বাক্কোর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন আব্দুল্লাহ এইচ কাফি, সদস্য ছিলেন মো. হাবিবুল হক ও মৃধা মো. মাহফুজ-উল-হক।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।