Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

বাজারে সিন্ডিকেট বলে কিছু নেই, দাবি বাণিজ্যমন্ত্রীর

বাজারে সিন্ডিকেট বলে কিছু নেই বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পণ্য সরবরাহে ঘাটতির কারণেই বাজারে দাম বাড়ে বলে জানান তিনি। তিনি দাবি করেন, সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙব- এ ধরনের কথা বলিনি।

রাজধানীর একটি হোটেলে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আজ বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সিন্ডিকেট নিয়ে বাণিজ্যমন্ত্রীকে ধরব। দাম যখন বাড়ে আমরা তো ব্যবস্থা নিয়ে থাকি। বাণিজ্যমন্ত্রী এটা বলেছে?- যে হাত দেওয়া যাবে না। আমি ধরব তো! সে কি আছে এখানে? হাত দেওয়া যাবে না কে বলছে? এটা করার সব সময় একটা শ্রেণি আছে।

এই ঘটনার একদিন পরই ‘সিন্ডিকেট বলে কিছু নেই’ বলে মন্তব্য করলেন বাণিজ্যমন্ত্রী। সরবরাহে ঘাটতির কারণেই নিত্যপণ্যের দাম বাড়ে বলে জানান মন্ত্রী। বলেন, তবে বাজারে পণ্যের ঘাটতির সুযোগ নেয় কিছু ব্যবসায়ী।

বাজার নিয়ন্ত্রণে মন্ত্রণালয় ব্যর্থ নয় দাবি করে টিপু মুনশি বলেন, একদিনে বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তবে এ বিষয়ে মন্ত্রণালয় আন্তরিক।

ভোগ্যপণ্যের দাম মানুষের নাগালে আনতে কাজ চলছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সময় লাগছে বলে দাবিও করেন তিনি।

বার্তাবাজার/এম আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।